News Flash

  • Home
  • দিনের খবর
  • তিনটি ট্রলারসহ ৪৯ জন মৎস্যজীবী নিখোঁজ, সমুদ্রে তল্লাশিতে নামছে হেলিকপ্টার
Image

তিনটি ট্রলারসহ ৪৯ জন মৎস্যজীবী নিখোঁজ, সমুদ্রে তল্লাশিতে নামছে হেলিকপ্টার

কাকদ্বীপ, ১৬ সেপ্টেম্বর(হি.স.): দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফেরার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি ট্রলার। তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী ছিলেন, যাদের কোনো খোঁজ মিলছে না। কাকদ্বীপ থেকে “এফবি বাবা নীলকন্ঠ” এবং ডায়মন্ডহারবার থেকে “এফবি শ্রী হরি” ও “এফবি মা রিয়া” নামের ট্রলারগুলি ৮ এবং ৯ সেপ্টেম্বর মাছ ধরার জন্য গভীর সমুদ্রে রওনা দিয়েছিল।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা থাকায়, ট্রলারগুলি উপকূলের দিকে ফেরার চেষ্টা করছিল। তবে শনিবার থেকে তাদের সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ট্রলারগুলির মেশিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে তারা মালিকদের বাড়ির সামনে জমায়েত করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের কোনও খবর না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীকে অবগত করা হয়েছে এবং আজ সকালে হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হবে। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও পাঁচটি ট্রলার নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া হবে নিখোঁজ ট্রলারগুলির সন্ধানে।

এছাড়া আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে এখনও তাদের সঠিক অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top