News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁধে ধস বহু জায়গাতে, মেরামতিতে তৎপরতা প্রশাসনের
Image

বাঁধে ধস বহু জায়গাতে, মেরামতিতে তৎপরতা প্রশাসনের

গোসাবা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সুন্দরবনের গোসাবা ব্লকের বিভিন্ন প্রান্তে নদী বাঁধে ধস নামতে দেখা গিয়েছে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে গোসাবা ব্লকের বালি, পাখিরালয়, সাতজেলিয়া, লাহিরিপুর, ছোট মোল্লাখালি, কালিদাসপুর, পাঠানখালি এলাকায় নদী বাঁধে ধস নেমেছে। যদিও তৎপরতার সঙ্গে   গোসাবা ব্লক প্রশাসন ও সেচ দফতর বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছে। ধস নামে পাখিরালয় এলাকায়। সঙ্গে সঙ্গেই সেচ দফতরের কর্মীরা দ্রুততার সাথে পৌঁছয় ঘটনাস্থলে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে   নিয়ে নদী বাঁধে মাটি দিয়ে মেরামত করা হয় বাঁধ। বাঁধের উপর পলিথিন বিছিয়ে আপাতত বাঁধ রক্ষা করতে সক্ষম হয়েছেন তাঁরা।  একই অবস্থা হয়েছে ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর এলাকায়। সেখানেও   গ্রামবাসীদের সাহায্য নিয়ে সেচ দফতর বাঁধ মেরামত করেছে।সোমবার সকালে বাঁধে ফাটল দেখা দেয় বালি এলাকায়। সেখানেও সেচ দফতরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করেছেন। সোমবার বিকেল পর্যন্ত কোথাও বাঁধ ভেঙে নদীর জল গ্রামের অভ্যন্তরে ঢুকতে পারেনি। গোসাবার সেচ দফতরের আধিকারিক শুভদীপ দালাল বলেন, “ বাঁধের অবস্থা অনেক জায়গাতেই খারাপ রয়েছে।  আমাদের কর্মীরা গ্রামবাসীদের সাহায্য নিয়ে বাঁধ মেরামতি করেছে দ্রুততার সঙ্গে।  এখনও পর্যন্ত কোথাও বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে পারেনি।” গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস বলেন, “ আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। যাতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে না পারে সেই চেষ্টাই চলছে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top