News Flash

Image

বরপেটায় মৃত্যু দুই নিয়োগ-পরীক্ষাৰ্থী ভাই-বোনের মায়ের

বরপেটা (অসম), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বাড়িতে অসুস্থ মাকে প্রণাম করে, তাঁর আশীর্বাদ নিয়ে ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজাম’ (এডিআরই) দিতে গিয়েছিল দুই পুত্র-কন্যা যথাক্রমে বিশ্বজিৎ দাস এবং বৰ্ণালী দাস নামের ভাই-বোন। নিয়োগ-পরীক্ষা দিতে যাওয়ার পর মৃত্যু হয়েছে মায়ের। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে বরপেটার ১ নম্বর গলিয়াহাটিতে৷ আজ রবিবার সকাল প্রায় সাতটায় দুই ভাই-বোন বিশ্বজিৎ এবং বৰ্ণালী অসুস্থ মাকে প্ৰণাম করে তাঁর আশীর্বাদ মাথায় নিয়ে এডিআরই-এর পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল পাঠশালার উদ্দেশ্যে। প্রসঙ্গত, তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল পাঠশালায়।

পরীক্ষা দিতে যাওয়ার পর তাদের মা প্রয়াত হন। মায়ের মৃত্যু সংবাদ দেননি তাদের বাবা৷ পরীক্ষা দিয়ে অপরাহ্নে বাড়ি ফিরে মায়ের নশ্বরদেহ ঘরের দাওয়ায় দেখে গগনভেদী চিৎকার দিয়ে তাঁরা মরদেহের ওপর আছড়ে পড়ে। এ দৃশ্য দেখে উপস্থিত গ্রামের মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। এ ঘটনায় গোটা গ্রামকে শোকবিহ্বল করে ফেলেছে৷

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top