নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাস
সময়ের মধ্যে সংস্কার করার কথা থাকলেও তিনবছর পেরিয়ে গেলেও অর্ধ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে৷ প্রতিবাদে মঙ্গলবার পালাটানা ব াজারে পথ অবরোধ করেন ক্ষুব্দ জনতা৷
উদয়পুর রমেশ চৌমুহনী থেকে মেলাঘর বিওসি চৌমুহনী পর্যন্ত রাস্তাটি ১৮ মাসের মধ্যে সংস্কারের জন্য বরাত হয় ঠিকেদারকে৷ নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকেদারী সংস্থা নায়েক কোম্পান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি৷ রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায়৷ যান চলাচলে অসুবিধের সৃষ্টি হচ্ছে৷ পালাটানা বাজারের সীমানায় ড্রেইন করে জল আটকে রাখা হয়েছে৷ ফলে ক্রেতা বিক্রেতারা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজনের সংখ্যাও নেহাতাই কম নয়৷ মঙ্গলবার ঈদের বাজারে যাতে ক্রেতারা দোকানপাটে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে সেজন্য ড্রেইনের জল নিষ্কাশন ও কাদা মাটি পরিষ্কার করে দেবার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু ঠিকেদারী সংস্থা তাতে পাত্তাই দেয়নি৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এমনকি মঙ্গলবার বাজারে পথ অবরোধ করেন স্থানীয় জনগণ৷ অবরোধের খবর পেয়ে কাকড়াবন থানার ওসি কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা ছুটে আসেন৷ ঠিকেদারী সংস্থার লোকজনরাও অবরোধস্থলে আসেন৷ শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়৷ তারপরই পথ অবরোধ মুক্ত করা হয়৷
নির্দ্ধারিত সময়ে রাস্তা সংস্কার হয়নি পালাটনায় অবরোধ ক্ষুব্ধ জনতার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















