News Flash

Image

নিয়োগ পরীক্ষা : হাইলাকান্দি থেকে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৫ সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য চারটি বিশেষ ট্রেন এবং জেলার চার জায়গা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জামিরা থেকে ট্রেনগুলি শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি হাইলাকান্দি জেলার কলেজ রোড বাস স্ট্যান্ড, গাছতলা বাস স্ট্যান্ড থেকে ধোয়ারবন্ধ হয়ে, লালাবাজার থেকে ধোয়াযবন্ধ হয়ে এবং ঘাড়মুড়া থেকে কাঠাখাল হয়ে ট্রাভেলার বাসগুলি শিলচর  অভিমুখে যাত্রা করবে। ভোর পাঁচটা থেকে ট্রাভেলার বাসগুলি ১০-১৫ মিনিট অন্তর অন্তর চলাচল করবে। শিলচর আইএসবিটি পর্যন্ত এই গুলি চলবে। প্রশাসন থেকে এই বাস স্টেশনের জন্য কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। কলেজ রোড বাস স্টেশনের জন্য ৭০০২৩১৬৫০৪ এবং ৭০০২০৮২০২১ গাছতলা স্টেন্ডের জন্য ৮৮৭৬১১০৫৫১ লালাবাজার স্টেন্ড এর জন্য ৬০০০৭৯৫৯০৭  এবং  ঘাড়মুরা স্ট্যান্ড এর জন্য ৭০০২৩১৬৫০৪ -এ যোগাযোগ করতে পরীক্ষার্থীদের প্রতি প্রশাসন থেকে  প্রচারিত এক আবেদনে জানানো হয়েছে। তবে পরীক্ষার্থীদেরকে বাসের ভাড়া নিজের পকেট থেকে দিতে হবে বলে জানানো হয়েছে।।এদিকে যে চারটি বিশেষ ট্রেন জামিরা থেকে পরীক্ষার্থীদেরকে নিয়ে যাত্রা করবে সেগুলির সময়সূচী হল ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা, ১৪ সেপ্টেম্বর রাত ৯ টা এবং ১৫ সেপ্টেম্বর ভোর ৩ টা। ট্রেন গুলি শিলচর থেকে ১৪ তারিখ বেলা ২ টায়, ১৪ তারিখ রাত দশটায়  ১৫ তারিখ সন্ধ্যা ৬ টায় এবং রাত ১টায় (১৬ সেপ্টেম্বর) জামিরার উদ্দেশ্যে শিলচর থেকে ছাড়বে। রেলওয়ে ওয়েবসাইটে সময়সূচী পাওয়া যাবে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top