News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে ফের গুলি বিনিময়, খতম ১ জঙ্গি
Image

পুঞ্চে ফের গুলি বিনিময়, খতম ১ জঙ্গি

জম্মু, ১২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল এক জঙ্গি| J&Kসেনাবাহিনীর অনুমান, আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে| সোমবার গুলির লড়াই শুরু হয় পুঞ্চ শহরের উপকণ্ঠে, নির্মীয়মান মিনি সেক্রেটারিয়েট বিল্ডিং-এ| এদিন সকালে বিল্ডিং থেকেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা| এরপরই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গি| আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে| জঙ্গিদের সঠিক অবস্থান জানতে ড্রোন ব্যবহার করা হচ্ছে|
উল্লেখ্য, রবিবার পুঞ্চে দুটি আলাদা জায়গায় গুলি বিনিময়ে তিন জঙ্গি এবং এক পুলিশ কর্মীর মতু্য হয়| জখম হন এক পুলিশ অফিসার সহ ৬ জন| রবিবার যে জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল, সেখানেই সোমবার ফের গুলির লড়াই শুরু হয়|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top