মাদ্রিদ, ১২ সেপ্টেম্বর (হি.স.) : চলতি মরশুমের লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ| এমনটা জানিয়ে রেখেছেন দলের গোলমেশিন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| চলতি লিগের মাত্র তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে| তাতে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে সিআরসেভেনের ক্লাব | রোনাল্ডো জানান, আমি ক্লাবের হয়ে যথাসম্ভব বেশি কাপ জিততে চাই| এবারের লা লিগার চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে| আর আমি রিয়ালকে এই শিরোপা জেতাতে চাই| আমার বিশ্বাস রিয়াল এবারের লা লিগার চ্যাম্পিয়ন হবে|
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার থেকে এগিয়ে থাকা রিয়ালের প্রাণভোমরা লা লিগায় নিজেদের নতুন মরশুম দুর্দান্ত শুরু করেছে জানিয়ে রোনাল্ডো বলেন, আমাদের শুরুটা বেশ ভালো হয়েছে| আমরা চেষ্টা করবো আসরের শেষ পর্যন্ত নিজেদের এই পারফর্ম ধরে রাখতে| যদিও এটা দীর্ঘ একটা টুর্নামেন্ট তারপরও অাশা রাখছি আমরাই এবারের লা লিগা চ্যাম্পিয়ন |
তিনি আরও যোগ করেন, রিয়াল বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি| এখানে বিশ্বের সেরা ফুটবলারই খেলে থাকে| আমার ক্যারিয়ারও এখানেই বেশ ভালো অবস্থায় রয়েছে| তাহলে কেন আমি এমন একটি ক্লাব ছেড়ে চলে যাবো? আর কেনই বা এই ক্লাবের হয়ে খেতাব জিততে চাইবো না?
প্রসঙ্গত, এই মুহুর্তে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ | অন্যদিকে তিন ম্যাচের দুটিতে জিতে আর একটিতে হেরে ৬ পয়েনট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে আছে| মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা | আর তিন ম্যাচের একটিতে জয় আর দুটিতে ড্র করে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫ পয়েন্ট| অ্যান্তোনিও গ্রিজম্যানের দলটির অবস্থান সাত নম্বরে|
চলতি মরশুমের লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ, দাবি রোনাল্ডোর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















