News Flash

  • Home
  • Uncategorized
  • কোচ কুম্বলের কাছেসবচেয়ে কঠিন কাজ প্রথম এগারো বাছাই
Image

কোচ কুম্বলের কাছেসবচেয়ে কঠিন কাজ প্রথম এগারো বাছাই

মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.) : কোচ হিসেবে সবচেয়ে কঠিন কাজ খেলার জন্য প্রথম এগারো বাছাই| এমনটাই জানালেন anil-kumblভারতীয় ক্রিকেট দলের হেডস্যার অনিল কুম্বলে| তিনি বলেন, একটা দলে মাত্র ১১জন ক্রিকেটার খেলতে পারে| বাকিদের মধ্যে  প্রচুর হতাশা থাকে| তিনি আরও বললেন, যখন আপনি ১১ নম্বর ক্রিকেটারকে নির্বাচন করে নেবেন, তখন ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নম্বরকে কীভাবে আপনি বলবেন, দুঃখিত ভাই এবার নিতে পারলাম না ? ফলে এটা রীতিমতো একটা চ্যালেঞ্জের বিষয়| এই বিষয়টি শুধু কোচ নয়, অধিনায়কদের কাছেও ক্রিকেটারদের নির্বাচন করা সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেন কুম্বলে |সেই সঙ্গে তিনি এও বলেন, তবে আমার মনে হয় এই দলটা সবটাই ৱুঝতে পারে| আমার কাজ, গোটা বিষয়টা আরও মসৃন করে দেওয়া| আমার দল এটা ৱুঝতে পারে যে, আমি যেটা করব সেটা দলের ভালোর জন্যই করব| কাউকে ইচ্ছাকৃতভাবে আমি দল থেকে বাদ দিতে চাই না| তবে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, আমাকে কার‌্যত এই কাজ করতে বাধ্য করা হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top