News Flash

  • Home
  • দেশ
  • সি পি-র পদত্যাগের দাবি কৌশলে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী
Image

সি পি-র পদত্যাগের দাবি কৌশলে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর-কাণ্ডের প্রায় প্রথম থেকেই কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি উঠছে। সোমবার এই দাবি কৌশলে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক’দিন আগে লালবাজারে স্মারকলিপি দিতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড। টানা ২২ ঘণ্টা ধরে লালবাজারের কাছে রাতভর খোলা আকাশের নীচে ধর্না দেওয়ার পর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।

সোমবার মুখ্যমন্ত্রী  পরিষ্কার জানিয়ে দেন, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না। তবে বিনীতকে যে একেবারেই সরানো হবে না তাও বলেননি তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কদিন অপেক্ষা করলে কী অসুবিধা আছে?

জানান, পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বিনীত গোয়েল তাঁর সঙ্গে বেশ কয়েক বার দেখা করেছেন। কিন্তু তিনিই তাঁকে সরাননি। কারণ, পুজো আসছে। আইনশৃঙ্খলার ব্যাপারটা যিনি ভাল বোঝেন তাঁকে থাকতে হবে। কোথায় কী পুলিশ পোস্টিং রয়েছে, কোথায় কোন পুজো আছে, সেটা তো জানতে হবে। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়?

Releated Posts

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারে ৪৮ শিক্ষকের সম্মাননা, পড়ুয়াদের কাছ থেকেও শেখার কথা স্মরণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে…

ByByNews Desk Sep 5, 2026

সহিংসতা থেকে রাজনীতিতে: ধরপাকড়ের পর খালিস্তানি গোষ্ঠীগুলিকে কৌশল বদলের নির্দেশ আইএসআইয়ের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিদেশে সক্রিয় খালিস্তানপন্থী সংগঠনগুলি তাদের কর্মকৌশলে বড় পরিবর্তন এনেছে বলে দাবি গোয়েন্দা আধিকারিকদের। পাকিস্তানের…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top