News Flash

  • Home
  • Uncategorized
  • পূজার চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না, আবারও সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর
Image

পূজার চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না, আবারও সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ দুর্গাপূজার চাঁদা নিয়ে জুলুম বা কোন অভিযোগ যে বরাদস্ত করা হবে না তা photo-3আবারো জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার আগরতলায় নেতাজি প্লে ফোরাম (সেন্টার) আয়োজিত রক্তদান শিবির ও পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রকারান্তরে পূজার চাঁদা নিয়ে জুলুমবাজী যে মানা হবে না শহরের ক্লাব ও পূজা উদ্যোক্তাদের সেই বার্তাই দিলেন৷
আগরতলার অন্যতম বনেদী ক্লাব নেতাজি প্লে ফোরাম (সেন্টার) এর উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির ও পাঠাগার উদ্বোধন করা হয়৷ এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এদিন পাঠাগার উদ্বোধন ও রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সংস্থার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, একজন মানুষের ভাল বন্ধু, ভাল বই ছাড়া আর কেউ হতে পারে না৷ এই পাঠাগারে দেশ বিদেশের স্মরণীয় মনিষীদের জীবন কাহিনী সম্পর্কিত বই রাখার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন৷ রক্তদান সম্পর্কে তিনি বলেন, রক্তদাতার সংখওা কম হোক, কিন্তু কাজটা মহৎ৷ এই কাজকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে৷ এদিন নেতাজি প্লে ফোরাম (সেন্টার) পূজার বাটেত ২০ লক্ষ টাকা শুনে চমকে উঠেন মুখ্যমন্ত্রী৷ চাঁদা নিয়ে মানুষের উপরযেন চাপ সৃষ্টি করা না হয় তার জন্য, উদ্যোক্তাদের বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, চাঁদ সংগ্রহের উদ্যোগ যেন কোন অবস্থাতেই চাপ সৃষ্টির মত ঘটনা না হয়৷ কারণ এই ক্ষেত্রেচাপ সৃষ্টি হলে ক্লাব কর্তৃপক্ষের শুভ উদ্যোগ এবং সুনাম বিনষ্ট হয়ে যায়৷
উল্লেখ্য, সম্প্রতি শহরের অন্য একটি ক্লাবের রক্তদান উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও মুখ্যমন্ত্রী প্রায় এমনটাই বক্তব্য রেখেছিলেন৷ তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, পূজার চাঁদা নিয়ে চাপ সৃষ্টির বিরুদ্ধে সবগুলি ক্লাবের প্রতিই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top