News Flash

  • Home
  • Uncategorized
  • সিপি জোশির বিরুদ্ধে কেন অসমে ক্ষোভ, বিস্তারিত রিপোর্ট চেয়েছেন কং সভানেত্রী সোনিয়া
Image

সিপি জোশির বিরুদ্ধে কেন অসমে ক্ষোভ, বিস্তারিত রিপোর্ট চেয়েছেন কং সভানেত্রী সোনিয়া

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, (হি.স.) : গত বিধানসভা নির্বাচনে দেদার টাকা নিয়ে প্রার্থী চয়ন করেছিলেন অসমের দায়িত্বপ্রাপ্ত sonia gandhiনিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সিপি জোশি| এই অভিযোগে দলের প্রদেশ কমিটির কার্যনির্বাহক সভায় মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি-সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা-কর্মীর সোচ্চার হন| জোশির বিরুদ্ধে এমনতর বিভিন্ন অভিযোগ তোলে দলের হাইকমান্ডের কাছে একটি স্মারকপত্রও পাঠিয়েছিলেন তাঁরা| এর পর বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস সভানেত্রী বেশ তপর হয়ে উঠেছেন| এ-ব্যাপারে কার্যনির্বাহক সভা এবং সিপি জোশি সম্পর্কে উত্থাপিত অভিযোগ ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য সংবলিত প্রতিবেদন তাঁকে শিগগির পাঠাতে নির্দেশ দিয়েছেন সোনিয়া| এমন-কি, এ-ব্যপারে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রদেশ সভাপতি রিপুন বরাকে পৃথক পৃথক প্রতিবেদন পাঠাতেও নির্দেশ দিয়েছেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৪ সেপ্টেম্বর দলের সাংগঠনিক স্থিতি এবং বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে প্রদেশ কংগ্রেস কমিটি একটি কার্যনির্বাহক সভার আয়োজন করেছিল| ওই সভায় কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা-সহ মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি খোলাখুলি সিপি জোশির বিরুদ্ধে কেবল সরবই নন, রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ এই নেতার বিরুদ্ধে নির্বাচনে প্রার্থিত্ব প্রদানের নামে ব্যাপক অর্থের লেনদেন করেছেন বলে অভিযোগ তুলেন| এমন-কি শীঘ্র অসমের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রূপজ্যোতি কুর্মিরা দাবি তুলেছিলেন| আর গোটা ঘটনাবলি সংঘটিত হয়েছিল সিপি জোশির সামনেই|
এই উত্তপ্ত পরিস্থিতির জন্য সেদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও সভায় গৃহীত হতে পারেনি| গোটা ঘটনার বিবরণ জানতে পেরে রাজে্‌ষর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রদেশ সভাপতি রিপুন বরাকে দিল্লিতে ডেকে পাঠান সভানেত্রী সোনিয়া গান্ধী| জানা গেছে, গতকাল বিকেলের দিকে রাজ্যের এই দুই নেতার সঙ্গে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের দীর্ঘ বৈঠক হয়| কংগ্রেসের এক সূত্রের খবর, এই বৈঠকে সিপি জোশির বিরুদ্ধে অসমের দলীয় নেতা-কর্মীরা কেন ক্ষুব্ধ, তার সবিশেষ জানতে পারেন প্যাটেল| তারপরই তরুণ গগৈ ও রিপুন বরাকে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পৃথক পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আহমেদ প্যাটেল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top