News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসন ব্যবস্থাকে জনমুখি করতে আমলা-আধিকারিকদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দের
Image

প্রশাসন ব্যবস্থাকে জনমুখি করতে আমলা-আধিকারিকদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দের

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, (হি.স.) : প্ৰশাসন ব্যবস্থা এবং আমলা-আধিকারিকরা হচ্ছেন একটি দেশের জনসাধারণ ও সরকারের Assam Chief Ministerমধ্যে মূল সংযোগের মাধ্যম আমলা-আধিকারিকদের সহযোগিতা ছাড়া সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সফল বাস্তাবয়ন সম্ভব নয় তাই, প্ৰশাসনের উচ্চ থেকে নিম্নস্তর পর্যন্ত সকল আধিকারিক-কৰ্‌মচারীকে টিম আসাম হিসেবে কাজ করতে হবে এবং সকলকেই তাঁদের কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে| আজ ২০১৩ এবং ২০১৫ বৰে্‌ষর অসম প্ৰশাসনিক সেবার আধিকারিকদের সঙ্গে স্থানীয় খানাপাড়ায় আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে মত-বিনিময় অনুষ্ঠানে এভাবেই বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভাষণে তিনি বলেন, সৰ্বসাধারণ জনতার উন্নয়নে এবং তাঁদের মধ্যে বিশ্বাস জাগাতে সকল আমলা-আধকারিকদের কাজে মনোনিবেশ করতে হবে|
মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্ৰধান শক্তি হচ্ছে রাজ্যে গ্রাম, গ্রামাঞ্চলের উন্নয়ন এবং নবপ্ৰজন্মের প্ৰতিভা বিকাশের জন্যও আধিকারিকদের সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ করতে হবে|
একই অনুষ্ঠানে রাজ্যের ডিটিও-দের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী| রাজস্ব সংগ্ৰহ সম্পর্কে আলোচনা হয় এই বৈঠকে| তাছাড়া, বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতেও নির্দেশ দিয়েছেন তিনি| নিয়ম ভঙ্গকারী বাসচালকদের প্রয়োজনীয় জরিমানা করতে প্ৰশাসনকে উদ্যোগ নিতে বলেছেন তিনি| রেজিস্টার্ডশূন্য গাড়িঘোড়াকে বাজেয়াপ্ত করা, বহির্রাজ্যের যানবাহনের ওপর তীক্ষ্‌ণ দৃষ্টি রাখতে সরকার বদ্ধপরিকর, এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top