News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা বাড়ানোর উদ্যোগ, আরও চারটি সেন্টার খোলা হবে
Image

রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা বাড়ানোর উদ্যোগ, আরও চারটি সেন্টার খোলা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ই সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের দূরবর্তী গ্রাম- পাহাড়ের রোগীদের কাছে টেলিমেডিসিন পরিষেবা আরো photo-5সম্প্রসারিত কারার লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে টেলিমেডিসিন প্রজেক্ট’ এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং কলকাতাস্থিত ইউবেল ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেম-লিমিটেডের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়৷ এতে রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকগণ, মহকুমা স্বাস্থ্য আধিকারিকগণ ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকগণ অংশ নেন৷ ২০০৫- অর্থ বছরেএই প্রজেক্ট ত্রিপুরায় চালু হয়৷ এখন পর্যন্ত প্রায় ৮১ হাজার রোগী এই প্রজেক্টের মাধ্যমে স্বাস্থ পরিষেবা গ্রহণ করেছেন৷
প্রদীপ জ্বেলেন এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু রাজ্যের দূরবর্তী অঞ্চলের রোগীদের সহজে ও স্বল্প বেয়ে টেলিমেডিসিন পরিসেবা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে এখন পর্যন্ত রাজ্যের ২৭টি হাসপাতালে টেলিমেডিসেনর নোডাল সেন্টার চালু করা হয়েছে৷ আরো ৪টি হাসাপাতলে এই সেন্টার চালু করা হবে৷ এছাড়া, জি বি, আই জি এম এবং ক্যান্সার হাসপাতালে এ বিষয়ে ৩টি রেফারেল সেন্টার রয়েছে৷ এখন থেকেই টেলিমেডিসিন-এর চিকিৎসক রোগীর সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন৷
বিশেষ অতিথির ভাষণে নেশন্যাল হেলথ মিশনের (ত্রিপুরা) মিশন ডিরেক্টর ডাঃ শৈলের কুমার যাদব বলেন, এই প্রজেক্টকে আরো ত্বরান্বিত কারর জন্য দপ্তর নানা কর্মসূুচী হাতে নিয়েছে৷ ইতিমধ্যে এই প্রজেক্ট রাজ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন রাজ্যের প্রতিটি টেলিমিডিসেন সেন্টার একজন চিকিৎসক ও দু’জন টেকনিক্যাল স্টাফ রয়েছেন৷ এ বছর রাজ্যে টেলি-রেডিওলোজীও চালু করা হয়েছে৷ বিশেষ অতিথির ভাষণে খড়গপুরস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজীর অধ্যাপক এ কে মজুমদার রাজ্যের এই প্রজেক্টরে অরো এগিয়ে নিয়ে মহারাষ্ট্রের প্রজেক্টকে অনুসরণ করার আহ্বান জানান৷ এছাড়া, বক্তব্য রাখেন ডাঃ অনিরুদ্ধ দাস, কিশোর যোশী, আর ভট্টাচার্য, ডাঃ রঞ্জিত দাস ও ডাঃ অসীম দে৷ স্বাগত ভাষণ দেন উইবেল ইলেকট্রনিক্স কমিউনিকেশনের সিস্টেচমের জেনারেল ম্যানেজার দেবদীপ ভট্টাচর্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top