News Flash

  • Home
  • Uncategorized
  • দীপী কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা দিল মহিলা কমিশন
Image

দীপী কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা দিল মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সোনার মেয়ে ও দেশের গর্ব দীপা কর্মকার ও কোচ বিশ্বেশ্বর নন্দীকে photo-4শুক্রবার সংবর্ধনা জ্ঞাপন করল ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন৷ শুক্রবার সুকান্ত একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে মহিলাদের জিমন্যাস্টিক্স ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য রাজ্যের সোনার মেয়ে দেশের গর্ব দীপা কর্মকারকে এবং তার প্রশিক্ষক দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দীকে শুক্রবার সংবর্ধনা দিল রাজ্য মহিলা কমিশন৷ এই উপলক্ষ্যে সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য মহিলা কমিশন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা ৷ অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে এবং বাঁশবেতের কারুকার্যে গঠিত উপহার সামগ্রী দিয়ে দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, তিনি মনে করেন দীপাকে সংবর্ধনা জানানোর একমাত্র অধিকার রয়েছে রাজ্য মহিলা কমিশনের৷ যারা মহিলাদের নিয়ে কাজ করেন এবং মহিলা কমিশনের কাছ থেকে সংবর্ধনা পাবার একমাত্র যোগ্য ব্যক্তির নাম দীপা কর্মকার৷ ড সিনহা আরো জানান, আমাদের শহরে অনেক কিছুই আছে যা দেশের বিভিন্ন রাজ্যেও আছে৷ এর মধ্যে নতুন সংযোজন দীপা কর্মকার৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায়ও বক্তব্য রাখেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top