আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ কংগ্রেস ছেড়ে যাওয়া ছয় বিধায়ককে তৃণমূলের
বিধায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷ তাই স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পয়েছে৷ তবে, বিরোধী দলনেতার পদ নিয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ ও তৃণমূলের মধ্যে তীব্র লড়াই অনিবার্য্য, এমনটা বলা যেতে পারে৷ বর্তমানে ধর্মনগরে নিজের বাড়িতে রয়েছেন অধ্যক্ষ৷ খুব সম্ভবত আগামী ১১ সেপ্ঢেম্বর আগরতলায় আসবেন তিনি৷ শুক্রবার টেলিফোনে অধ্যক্ষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১২ সেপ্ঢেম্বর৷ উল্লেখ্য, গত মাসেই ত্রিপুরার প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেসের দশ বিধায়কের মধ্যে ছয় জন দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন৷ এরপর তৃণমূল বিরোধী দলের তকমা পায়৷ এদিকে, তৃণমূলের পরিষদীয় দলনেতা হিসেবে বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলকে মনোনিত করেছে৷ (হিঃসঃ)
বিরোধী দলনেতার মর্যাদা চূড়ান্ত সিদ্ধান্ত ১২ সেপ্ঢেম্বর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















