বহরমপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে শাসকদল
তৃণমূল কংগ্রেস| শুক্রবার শাসকদলে ১০ জন যোগ দেওয়ায় জেলা পরিষদ দখলে ম্যাজিক ফিগার পার করেছে শাসকদল| জেলা পরিষদের ম্যাজিক ফিগার ৩৫| বর্তমানে তৃণমূলের ঝুলিতে রয়েছে ২৯ সদস্য| যদিও কংগ্রেসের তরফে সবটাই ভাঁওতা বলে দাবি করা হয়েছে|
শুক্রবার দুপুরে ১০ বিরোধী সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন, এবার আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করলাম| মুর্শিদাবাদের মানুষ দেরিতে ৱুঝতে পেরেছেন বলেই কংগ্রেস থেকে সাত ও বামফ্রন্ট থেকে তিনজন তৃণমূলে যোগ দিলেন| এদিন জেলা পরিষদ দখলের পর শুভেন্দু অধিকারী আরও বলেন, এই জেলা পরিষদ দখলে আসায় মুর্শিদাবাদ জেলাকে রাজ্যে সেরা জেলায় পরিণত করাটাই হবে আমাদের মূল লক্ষ্য|
গত ১২ আগস্ট দশজনকে দলে টেনে প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস| ৭০ আসনের জেলা পরিষদে একটি সদস্যপদ খারিজ হওয়ায় এখন ম্যাজিক ফিগার ৩৫| এদিন ১০ জন দলে যোগ দেওয়ায় কার্যত জেলা পরিষদ দখলের রাস্তা পরিস্কার হয়ে গেল|
একইসঙ্গে এদিন দলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যও| জেলা তৃণমূল নেতা মান্নান হোসেন বলেন, আগেই প্রায় হাতের মুঠোয় এসেছিল জেলা পরিষদ| এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম আমরা| মান্নান হোসেনের দাবি নস্যা করে জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, সবই ভাঁওতা| তৃণমূল ২৯ সদস্য রয়েছে বলে যে দাবি করছে তাও ভুয়ো| জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়া কঠিন|
বিরোধী দশ সদস্যের যোগে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখলের পথে শাসকদল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















