News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের কামরা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করল রেলপুলিশ

ট্রেনের কামরা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করল রেলপুলিশ

বারুইপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : নিখোঁজ থাকা এক কিশোরীকে উদ্ধার করল রেলপুলিশ| ট্রেনের কামরা থেকে তাকে উদ্ধার logo_of_rpfকরা হয়েছে বলে রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে| বৃহস্পতিবার দুপুর থেকে বছর ১৭-র ওই কিশোরী নিখোঁজ ছিল| রাতে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে তাকে উদ্ধার করে রেলপুলিশ|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই কিশোরী| ডাউন মাতৃভূমি লোকালে মেয়েটিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের| তারা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই কিশোরীর কথায় অসঙ্গতি ধরা পড়ে| রাতেই তাকে কাকদ্বীপ রেলপুলিশের দফতরে নিয়ে যাওয়া হয়| সেখানে মোবাইল ফোন মারফত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন রেলপুলিশ কর্মীরা|
পুলিশের অনুমান, মোবাইল ফোন মারফত পরিচয় হওয়া কোনও যুবকের সঙ্গে দেখা করতেই সে কাকদ্বীপ যাচ্ছিল| শুক্রবার সকালে বারুইপুর রেলপুলিশের দফতর থেকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় কিশোরীকে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top