News Flash

  • Home
  • Uncategorized
  • কেজরিওয়ালকে ঘিরে বিক্ষোভ, আশুতোষকে বহিঃষ্কারের দাবি
Image

কেজরিওয়ালকে ঘিরে বিক্ষোভ, আশুতোষকে বহিঃষ্কারের দাবি

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার সারতে পঞ্জাব যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি AAPপার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| তবে, তার আগেই একদল মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি| আপের কেলেঙ্কারি ঘটানো বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও আপ নেতা আশুতোষকে বহিঃষ্কারের দাবি জানানো হয়েছে|
নির্বাচনী প্রচারে অংশ নিতে পাঁচ দিনের সফরে পঞ্জাব যাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| সেই মতো বৃহস্পতিবার সকালে নিউ দিল্লি রেল স্টেশনে পেঁৗছন তিনি| সেখানেই একদল মহিলা কর্মীরা তাঁর ওপর চড়াও হন| বহিষ্কৃত আপ নেতা সন্দীপ কুমারের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা| সন্দীপকে সমর্থণ করায় আপের মুখপাত্র আশুতোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন| দাবি ওঠে ইস্তফার|
এই প্রথম পঞ্জাব সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| লুধিয়ানায় দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি| সফরের শেষ দিনে মোগাতে একটি জনসভা করবেন বলেও জানা গিয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top