News Flash

  • Home
  • Uncategorized
  • এক বাঙালির বায়োপিকে দেখা যাবে সলমান খানকে
Image

এক বাঙালির বায়োপিকে দেখা যাবে সলমান খানকে

মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.) : এবার এক বাঙালির বায়োপিকে দেখা যাবে সলমান খানকে| ৬০-এর দশকে বাংলা থেকে salman khanঅামেরিকায় যান সৌমেন বন্দ্যোপাধ্যায়| ধীরে ধীরে হয়ে ওঠেন সফল উদ্যোগপতি| স্ট্রিপটিজ়ারদের নিয়ে খোলেন চিপেন্ডালস নামে একটা প্রতিষ্ঠান| এরপর মাত্র ৫৪ বছর বয়সেই মারা যান সৌমেন|
এবার সৌমেনের বায়োপিক সেলুলয়েডে আনতে চলেছেন সলমান| সৌমেনের ভূমিকায় অভিনয় করবেন তিনি| বায়োপিকের কথা নিশ্চিত করেছেন সলমান নিজেই| ছবিতে তাঁর জীবনের বিভিন্ন সমস্যার ছবি ফুটিয়ে তোলা হবে| তত্কালীন অামেরিকার একটা ব্র‌্যান্ড ছিলেন সৌমেন| সুস্থ জীবন পাওয়ার উদ্দেশ্যেই অামেরিকায় পাড়ি দেন তিনি| সৌমেন স্টিভ বন্দ্যোপাধ্যায় নামেও পরিচিত সৌমেন| কাজের পাশাপাশি নিজের পরিবারেরও যথেষ্ট খেয়াল রাখতেন স্টিভ| তাঁর বায়োপিকেই সম্ভবত কাজ করবেন সলমান| আপাতত ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে বলে খবর|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top