News Flash

  • Home
  • Uncategorized
  • একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু
Image

একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে আসছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| শুক্রবার সকালে তাঁর

সুরেশ প্রভু
সুরেশ প্রভু

কলকাতায় আসার কথা আছে| আগামীকাল জুবলী ব্রিজ, সরাইঘাট-গোসাইগ্রাম স্টেশনে মধ্যে ডাবল লাইনের এবং বোলপুর রোড ওভার ব্রিজের উদ্বোধন করার কথা আছে | পাশাপাশি ওই দিন তাঁর মেট্রো রেলেও একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা| এছাড়া তিনি কলকাতা চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে হাজির থাকাবেন বলে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে|
আগামীকাল দুপুর ১২টা বেজে পাঁচ মিনিট নাগাদ রেলমন্ত্রীর জুবলী ব্রিজের উদ্বোধন করার কথা রয়েছে| এরপর রিমোর্ট কন্টোলের মাধ্যমে সরাইঘাট-গোসাইগ্রাম স্টেশনে মধ্যে ডাবল লাইনের এবং বোলপুর রোড ওভার ব্রিজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী | এরপর তিনি চলে আসবেন শিয়ালদহ স্টেশনে| সেখানে বিআর সিং হাসপাতালে আয়ুষ মেডিকেল স্টোরের উদ্বোধন করবেন | এরপর ডানকুনিতে ইলেক্ট্রিক লোকো ফ্যাক্টরির উদ্বোধন করবেন|
আগামীকাল মেট্রো রেলেও একাধিক উদ্বোধন কার‌্যক্রম আছে তাঁর| পাশাপাশি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রেলের অনুষ্ঠান ও গ্রেট ইস্টান হোলেটে নি কলকাতা চেম্বার অব কমার্সের বার্ষিক অনুষ্ঠান সহ আরও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে রেলমন্ত্রীর|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top