আলিপুরদুয়ার, ২০ আগস্ট (হি. স. ) : বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়গাঁও থানা পুলিশ। অভিযুক্তের নাম আশরাফ আলী। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়গাঁও থানা পুলিশ ভানুভক্ত টোল এলাকার একটি গ্যারেজে তল্লাশি চালায়। এ সময় আশরাফ আলী ধরা পড়েন। ধৃতের তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরেই এনডিপিএস আইনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ১৪৪০টি নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়।

আলিপুরদুয়ারে নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন গ্রেফতার
Releated Posts
পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের
নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…
আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন
জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…
এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…
যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

















