News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন গ্রেফতার
Image

আলিপুরদুয়ারে নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আলিপুরদুয়ার, ২০ আগস্ট (হি. স. ) :  বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়গাঁও থানা পুলিশ।  অভিযুক্তের নাম আশরাফ আলী।  পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়গাঁও থানা পুলিশ ভানুভক্ত টোল এলাকার একটি গ্যারেজে তল্লাশি চালায়।  এ সময় আশরাফ আলী ধরা পড়েন।   ধৃতের তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।  এরপরেই এনডিপিএস আইনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  ধৃতের কাছ থেকে ১৪৪০টি নেশাজাতীয় ট্যাবলেট  বাজেয়াপ্ত করা হয়েছে।  ধৃতকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়।

Releated Posts

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top