News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি চূড়ান্ত : আগামীকাল থেকে রাজ্যেস্তরীয় স্কুল ক্রীড়ার আসর শুরু

প্রস্তুতি চূড়ান্ত : আগামীকাল থেকে রাজ্যেস্তরীয় স্কুল ক্রীড়ার আসর শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতিপর্ব অনেকটাই চূড়ান্ত। আগামী ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে স্কুল ক্রীড়ার জুডো এবং ফুটবলের রাজ্য আসর। আগামী ২০ থেকে ২২ আগস্ট অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বয়স গ্রুপে জুডোর রাজ্যভিত্তিক স্কুল আসর পশ্চিম জেলার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জুডো হল-এ অনুষ্ঠিত হবে। একই সময়ে অর্থাৎ আগামী ২০ থেকে ২২ আগস্ট অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবলের রাজ্য আসর গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হবে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের আসর উনকোটি জেলাতে অনুষ্ঠিত হবে। এবং মেয়েদের অনূর্ধ্ব ১৪ ফুটবলের রাজ্য আসর সিপাহীজলা জেলাতে অনুষ্ঠিত হবে। এ বছর অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে রাজ্যভিত্তিক স্কুল আসর আয়োজন করছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। সেপ্টেম্বরের মধ্যে সব ক-টি ইভেন্টের প্রতিযোগিতা শেষ করতে হবে। এদিকে আসন্ন রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে অনুর্ধ ১৪ ও ১৭ বয়স গ্রুপে টেবিল টেনিস ব্যাডমিন্টন এবং অনূর্ধ্ব ১৭ কাবাডির পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন ইভেন্টেই ছেলে ও মেয়ে উভয় বিভাগে সিলেকশন কাম কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এনএসআরসিসি-তে। শনিবারে শেষ হওয়া এই প্রতিযোগিতা থেকে অনূর্ধ্ব সতেরো কাবাডিতে ছেলে ও মেয়ে উভয় বিভাগে সদর মোহনপুর, জিরানিয়া মহকুমা দল অংশগ্রহণ করেছে। ছেলে ও মেয়ে উভয়-বিভাগে মোট ১৯ জনের পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। প্রতিটি বিভাগে স্ট্যান্ডবাই খেলোয়ারও রাখা হয়েছে। একই সঙ্গে অনূর্ধ্ব ১৪ ও ১৭ বয়স গ্রুপে ব্যাডমিন্টনে পশ্চিম জেলা দলও গঠন করা হয়েছে ছেলে ও মেয়ে উভয় বিভাগে মোট ১৭ জনের টিম গঠন করা হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট ধলাই জেলার আমবাসাতে ব্যাডমিন্টন, বিলোনিয়াতে কাবাডি এবং এনএসআরসিসি-তে টেবিল টেনিসের রাজ্য আসার অনুষ্ঠিত হবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top