News Flash

Image

হাইলাকান্দিতে ‘হর ঘর তিরঙ্গা’-র শোভাযাত্রা

হাইলাকান্দি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা জুড়ে মঙ্গলবার ‘হর ঘর তিরঙ্গা’-র শোভাযাত্রা উৎসবের মেজাজে বের করা হয়। দেশভক্তির চেতনাকে মজবুত করতে জেলার ছাত্রছাত্রী, নাগরিক সমাজ, এসএইচজি কর্মকর্তারা শোভাযাত্রাগুলিতে জাতীয় পতাকা নিয়ে শামিল হয়েছিলেন। জেলার মূল শোভাযাত্রাটি সকাল সাড়ে ১১টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে তিরঙ্গা শোভাযাত্রা। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোম এবং মঙ্গলবার দেশভক্তির শপথগ্রহণ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় শামিল হয়েছে।জেলার বিভিন্ন কার্যালয়ে থেকেও আধিকারিক ও  কর্মচারীরা পৃথক পৃথক শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে শামিল হয়েছিলেন। মাটিজুরি ফরেস্ট রেঞ্জ এলাকার অধীন লোহারবন্দে সেকেন্ড ব্যাটালিয়ন কমান্ডার জওয়ানরা মঙ্গলবার জাতীয় পতাকা হাতে নিয়ে অনুরূপ এক শোভাযাত্রা বের করেন। এদিকে আজ মঙ্গলবার বিকালে গ্রামীণ জীবিকা মিশনের আলগাপুর শাখার এসএইজজি-র কর্মকর্তা স্কুটি নিয়ে জাতীয় পতাকা সহযোগ জাতীয় সড়কের আলগাপুর এলাকায় এক শোভাযাত্রায় মিলিত হন। বিকালে পুলিশ প্রশাসনের একটি জাতীয় পতাকাবাহী শোভাযাত্রাও শহর পরিক্রমা করেছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও দেশের শহিদদের স্মরণ করে ক্যানভাসে শিক্ষক-অশিক্ষার্থীরা স্বাক্ষর প্রদান করেছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top