করিমগঞ্জ (অসম), ১৩ আগস্ট (হি.স.) : ৭৮-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অধীনে আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক ‘তিরঙ্গা যাত্রা’ বের করা হয়। মঙ্গলবার বিকাল পাঁচটায় করিমগঞ্জের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে ওই ‘তিরঙ্গা যাত্রা’ শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়, সিভিল হাসপাতালের সম্মুখ হয়ে এওসি পয়েন্ট, সন্তর বাজার, রামকৃষ্ণ মিশন, জেলা গ্রন্থাগার ভবন হয়ে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে তিরঙ্গা যাত্রা করিমগঞ্জ শহরে বের করা হয়। পতাকা নেড়ে ‘তিরঙ্গা যাত্রা’র সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। তিরঙ্গা যাত্রায় জেলাশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারির বিভাগের আধিকারিক, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, সর্বস্তরের নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, সুরক্ষা বাহিনীগুলির আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষ্যে বুধবার সকাল ছয়টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ‘তিরঙ্গা দৌড়’ অনুষ্ঠিত হবে। আগামীকালের দৌড় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হবে। পাশাপাশি, এদিন বিকাল তিনটায় ‘তিরঙ্গা বাইক মিছিল’ এবং শ্রদ্ধাঞ্জলি কার্যসূচির আয়োজন করা হয়েছে। জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাইক মিছিলটি এওসি পয়েন্ট, সেটেলমেন্ট রোড, সুতারকান্দি হয়ে মালেগড় যুদ্ধস্মারকে গিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। পরে ওই মিছিল করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে।এছাড়া ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল চারটায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক ‘তিরঙ্গা কনসার্ট’-এরও আয়োজন করা হয়েছে।

‘হর ঘর তিরঙ্গা’ কৰ্মসূচির অধীনে করিমগঞ্জেও ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















