News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়
Image

শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়

বালুরঘাট, ৩ সেপ্টেম্বর (হি.স): শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে tmcগোলমালের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বালুরঘাট ল-কলেজ| ঘটনায় এদিন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর ছাত্ররা একে অপরের উপর ঝঁাপিয়ে পড়ে| লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে একে অপরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ| হামলার জেরে দুই গোষ্ঠীর অন্তত ৮ থেকে ৯ জন ছাত্র আহত হয়েছে| তাদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| গোলমালের জেরে এদিন দুপুর থেকেই পঠন-পাঠন বন্ধের পাশাপাশি ছাত্রদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া বন্ধ হয়ে যায়| কার্যত অ্যাডমিট না নিয়েই ছাত্রদের বাড়ি চলে যেতে হয়| ঘটনার খবর পেয়েই এদিন বালুরঘাট থানা থেকে বিশাল পুলিশ, বাহিনী ল-কলেজে পৌঁছায়| পরবর্তীতে পুলিশ ল’কলেজে পৌছালে পরিস্থিতি আয়ত্বে আসে| প্রসঙ্গত, বছরের বেশীরভাগ দিনই বালুরঘাট ল’কলেজে ছাত্রদের মধ্যে গন্ডোগোল লেগে থাকে| জেলার তৃণমূল নেতাদের হস্তক্ষেপেও এই কলেজের সমস্যা মেটেনি| প্রতিবারই গন্ডোগোল থানা পর্যন্ত পৌছালেও সমস্যা যেরকম থাকে সেই রকমই থেকে যায়| এমনকি গন্ডোগোলের জেরে ছাত্ররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেরায় বলে অভিযোগ ওঠে অনেক সময়| দুই গোষ্ঠীর ছেলেরা নিজেদের শংকর চক্রবর্তী ও অর্পিতা ঘোষের গোষ্ঠী বলে জাহির করে| সারা বছর এই দুই গোষ্ঠী নিজেদের মধ্যে বিভিন্ন ইসু্য নিয়ে গন্ডোগোল করে| এদিন সকালে শিক্ষক দিবসের প্রস্তুতির সময় চঁাদা তোলা নিয়ে প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে গন্ডোগোল বাধে| সেসময় ওই বর্ষেরই একজন ছাত্র চঁাদা দিতে অস্বীকার করে| এনিয়েই তাদের মধ্যে বিবাদ বাধে| প্রথম বর্ষের ছাত্রদের মধ্যেই শুরু হয় মারামারি| এর মধ্যেই কলেজের সিনিয়র ছাত্ররা ঘটনায় যুক্ত হলে তা গিয়ে পেঁ ছায় দুই গোষ্ঠীর মধ্যে| খবর পেয়ে বাহির থেকে পিছু বহিরাগত ছাত্ররা সেখানে গিয়ে উপস্থিত হয়| এরপরই বালুরঘাট থানার পুলিশ ল`কলেজে পেঁ ছায়| এরপর থেকেই গন্ডোগোল কমতে থাকে| প্রথম বর্ষের এক ছাত্র আকাশ জানান, আমরা কলেজ পড়াশুনা করতে এসেছি| আমরা কোন গোষ্ঠীর মধ্যে ঢুকতে চাইনা| সিনিয়র ছাত্ররা আমাদের সবসময়ই গোষ্ঠীর মধ্যে ঢুকিয়ে নিতে চায়| এমনকি আমাদের তাদের গোষ্ঠীর মধ্যে ঢোকার জন্য প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়| বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে অর্পন মহন্ত জানান, কলেজের প্রথম বর্ষের ছাত্রের মধ্যে গন্ডোগোল হয়| পরে তা তৃণমূলের গন্ডোগোলের পরিণত হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top