News Flash

Image

দুই জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি এনএফ রেলের

গুয়াহাটি, ১ আগস্ট (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নম্বর ০৩০২৭/০৩০২৮ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া এবং উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নম্বর ০৩১০৫/০৩১০৬ শিয়ালদহ-জাগিরোড-শিয়ালদহ-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। স্পেশাল ট্রেনটি বিদ্যমান পরিষেবার দিন, সময় ও স্টপেজ সহ চলাচল করবে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিবৃতির মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক স্পেশাল ৭ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩:৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া সাপ্তাহিক স্পেশাল ৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০০:১০ ঘণ্টায় হাওড়া পৌঁছেবে। উভয় দিকে যাত্রাকালে স্পেশাল ট্রেনটি কিষাণগঞ্জ, মালদা টাউন, আজিমগঞ্জ, কাটওয়া, ব্যান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

প্রেস বিবৃতিতে তিনি আরও জানান, ট্রেন নম্বর ০৩১০৫ শিয়ালদহ-জাগিরোড সাপ্তাহিক স্পেশাল ২ আগস্ট থেকে ৩০ আগস্ট প্রত্যেক শুক্রবার শিয়ালদহ থেকে ০৯:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৬:৩০ ঘণ্টায় জাগিরোড পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৩১০৬ জাগিরোড-শিয়ালদহ সাপ্তাহিক স্পেশাল ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রত্যেক শনিবার জাগিরোড থেকে ১৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩:০০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছাবে। উভয় দিকের যাত্রাকালে স্পেশাল ট্রেনটি গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, ব্যান্ডেলস নৈহাটি প্রভৃতি স্টেশন হয়ে চলাচল করবে। এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা আরামদায়ক যাত্রার জন্য এই সুযোগ নিতে পারবেন, জানান সব্যসাচী দে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top