লখনউ, ২৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দিনেই তুলকালাম। সোমবার থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পরই সমাজবাদী পার্টির বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিদ্যুৎ, বন্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা ইস্যুতে প্রতিবাদে মুখর অখিলেশ যাদবের দলের বিধায়করা।বিরোধী দলনেতা তথা সপা বিধায়ক মাতাপ্রসাদ পান্ডে বলেছেন, “রাজ্য বর্তমানে খুবই গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে – বন্যা, আইনশৃঙ্খলা সমস্যা এবং দুর্নীতিও রয়েছে।” অধ্যক্ষ সতীশ মাহানা বিরোধী দলনেতাকে বলেন, “আমরা এই সব নিয়ে আলোচনা করব। আপনি বিরোধী দলনেতা, নোটিশ দেওয়ার অধিকার আপনার আছে, আপনি তা করবেন এবং আমরা সেসব নিয়ে আলোচনা করব। সরকার উত্তর দিতে প্রস্তুত।”রাজ্য বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার চারজন নতুন মন্ত্রী – ওপি রাজভার, অনিল কুমার, দারা সিং চৌহান এবং সুনীল শর্মা-কে পরিচয় করিয়ে দিয়েছেন।

উত্তর প্রদেশে বিধানসভায় তুলকালাম, ওয়েলে নেমে বিক্ষোভ সপা বিধায়কদের
Releated Posts
একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…
দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…


















