News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে বিধানসভায় তুলকালাম, ওয়েলে নেমে বিক্ষোভ সপা বিধায়কদের
Image

উত্তর প্রদেশে বিধানসভায় তুলকালাম, ওয়েলে নেমে বিক্ষোভ সপা বিধায়কদের

লখনউ, ২৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দিনেই তুলকালাম। সোমবার থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পরই সমাজবাদী পার্টির বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিদ্যুৎ, বন্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা ইস্যুতে প্রতিবাদে মুখর অখিলেশ যাদবের দলের বিধায়করা।বিরোধী দলনেতা তথা সপা বিধায়ক মাতাপ্রসাদ পান্ডে বলেছেন, “রাজ্য বর্তমানে খুবই গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে – বন্যা, আইনশৃঙ্খলা সমস্যা এবং দুর্নীতিও রয়েছে।” অধ্যক্ষ সতীশ মাহানা বিরোধী দলনেতাকে বলেন, “আমরা এই সব নিয়ে আলোচনা করব। আপনি বিরোধী দলনেতা, নোটিশ দেওয়ার অধিকার আপনার আছে, আপনি তা করবেন এবং আমরা সেসব নিয়ে আলোচনা করব। সরকার উত্তর দিতে প্রস্তুত।”রাজ্য বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার চারজন নতুন মন্ত্রী – ওপি রাজভার, অনিল কুমার, দারা সিং চৌহান এবং সুনীল শর্মা-কে পরিচয় করিয়ে দিয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top