News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির আইএনএ মার্কেটে ফাস্ট ফুডের রেস্তোরাঁয় আগুন, ৪-৬ জন আহত
Image

দিল্লির আইএনএ মার্কেটে ফাস্ট ফুডের রেস্তোরাঁয় আগুন, ৪-৬ জন আহত

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আইএনএ মার্কেটে অবস্থিত ফাস্ট ফুডের রেস্তোরাঁয়। সোমবার ভোররাতে আগুন লাগে দু’টি রেস্তোরাঁয়। এই অগ্নিকাণ্ডে ৪-৬ জন আহত হয়েছেন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোররাতে দিল্লির আইএনএ মার্কেটের একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় আগুন লাগে, সেই আগুন আরও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। রেস্টুরেন্টের ছাদের কিছু অংশ ধসে পড়ে। আহত হয়েছেন ৪ থেকে ৬ জন।দিল্লি দমকলের এসটিও মনোজ মেহলাওয়াত বলেছেন, “আমরা ভোররাত ৩.২০ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে জানতে পারি। দমকলের ৭-৮টি ইঞ্জিন পাঠানো হয়। দু’টি রেস্তোরাঁয় আগুন লেগেছে এবং ৬-৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নির্ণয় করা যায়নি। রেস্তোরাঁয় প্রয়োজনের চেয়ে বেশি বাণিজ্যিক সিলিন্ডার মজুত ছিল, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top