নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আইএনএ মার্কেটে অবস্থিত ফাস্ট ফুডের রেস্তোরাঁয়। সোমবার ভোররাতে আগুন লাগে দু’টি রেস্তোরাঁয়। এই অগ্নিকাণ্ডে ৪-৬ জন আহত হয়েছেন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোররাতে দিল্লির আইএনএ মার্কেটের একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় আগুন লাগে, সেই আগুন আরও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। রেস্টুরেন্টের ছাদের কিছু অংশ ধসে পড়ে। আহত হয়েছেন ৪ থেকে ৬ জন।দিল্লি দমকলের এসটিও মনোজ মেহলাওয়াত বলেছেন, “আমরা ভোররাত ৩.২০ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে জানতে পারি। দমকলের ৭-৮টি ইঞ্জিন পাঠানো হয়। দু’টি রেস্তোরাঁয় আগুন লেগেছে এবং ৬-৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নির্ণয় করা যায়নি। রেস্তোরাঁয় প্রয়োজনের চেয়ে বেশি বাণিজ্যিক সিলিন্ডার মজুত ছিল, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

দিল্লির আইএনএ মার্কেটে ফাস্ট ফুডের রেস্তোরাঁয় আগুন, ৪-৬ জন আহত
Releated Posts
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…


















