News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চাঁদশ্রীকোণায় বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত নৌকা সমেত ৩.৬৩ লক্ষ টাকার সামগ্রী
Image

করিমগঞ্জের চাঁদশ্রীকোণায় বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত নৌকা সমেত ৩.৬৩ লক্ষ টাকার সামগ্রী

করিমগঞ্জ (অসম), ২৭ জুলাই (হি.স.) : বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের চাঁদশ্রীকোণায় অভিযান চালিয়ে নৌকা সমেত ৩.৬৩ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। আন্দোলনকে ঘিরে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে প্রতিবেশী দেশ। নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গোটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ফলস্বরূপ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কঠোর করা হয়েছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রয়েছে দুই দেশের আমদানি-রফতানি। কিন্তু এতসবের পরও যেন দু-দেশের সীমান্ত জুড়ে চোরাচালান কোনও ভাবেই বন্ধ হয়নি।

শুক্রবার শেষে রাতে ভারত-বাংলাদেশের করিমগঞ্জের সীমান্ত এলাকা চাঁদশ্রীকোণা নদী সীমান্তে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য লাভ করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানি। ৩.৬৩ লক্ষ টাকার সামগ্রীর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশি নৌকা।বিএসএফ সূত্রে জানা গেছে, শেষ রাতে নদী সীমান্তে বাংলাদেশের নৌকা নিয়ে দুই বাংলাদেশি চোরাকারবারির গতিবিধি লক্ষ করে সঙ্গে সঙ্গে অভিযানে নামেন টহল বাহিনী।

বাংলাদেশের চোরাকারবারি দল ভারতীয় নদী সীমান্ত এলাকায় প্রবেশ করলে তখন তাদের পিছু ধাওয়া করে ওপি পার্টি। তখন বিএসএফ-অভিযানের খবর পেয়ে নৌকা ছেড়ে পালিয়ে যায় বাংলাদেশ থেকে আগত চোরাকারবারির দল। শেষে নৌকায় তল্লাশি করলে বাজেয়াপ্ত করা হয়েছে ১০টি ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট, ২৯টি আতশবাজি প্যাকেট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এগুলির ভারতীয় বাজারমূল্য ৩.৬৩ লক্ষ টাকার বেশি।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। বিএসএফ-এর টহল বাহিনী সক্রিয় থাকায় বড় সাফল্য পাওয়া গেছে। তবে পাচারকার্যে ভারতীয় সীমান্তে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা সুরক্ষিত থাকার পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top