News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মরিগাঁওয়ের পূর্ব বরসলায় পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ১.৭০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই
Image

মরিগাঁওয়ের পূর্ব বরসলায় পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ১.৭০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই

মরিগাঁও (অসম), ২৪ জুলাই (হি.স.) : মরিগাঁও-এর পূর্ব বরসলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত লাহরিপাম গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১.৭০ কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক কারবারে জড়িত অভিযোগে ল্যাংরিবাড়ি গ্রামের আজমত আলি (৩৭) এবং লাহরিপাম গ্রামের জনৈক কুদ্দুস আলির ছেলে আবদুল হাসেন (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে মরিগাঁওয়ের ক্রাইম ব্রাঞ্চ লাহরিপাম গ্রামে অভিযান চালায়। পুলিশ সূত্রের খবর, ধৃত আজমত আলি লাহরিপামের আবদুল হাসেনের ঘরে ৭১টি সাবান কেসে হেরোইনগুলি লুকিয়ে রেখেছিল। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে আবদুলের ঘর থেকে ওই ৭১টি সাবানের কেস থেকে মোট ৮৫০ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির কালোবাজারে মূল্য প্ৰায় ১ কোটি ৭০ লক্ষ টকা।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আজমত আলি নাকি জানিয়েছে, হেরোইনগুলি ডিমাপুর (নাগাল্যান্ড) থেকে সংগ্রহ করে লাহরিপামে আবদুল হাসেনের ঘরে নিরাপদ ভেবে লুকিয়ে রেখেছিল। মাদক কারবারে তারা জড়িত বলে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মরিগাঁও পুলিশ। 

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top