News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ আগতলায় মিছিলে হামলার প্রতিবাদে তৈদুতে আইপিএফটির সভা
Image

২৩/৮ আগতলায় মিছিলে হামলার প্রতিবাদে তৈদুতে আইপিএফটির সভা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ আগষ্ট৷৷ ২৩শে আগষ্ট আই পি এফ টি মিছিলে হামলার প্রতিবাদ জানিয়ে তৈদু আই পি এফ IPFTটি কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল সহ সভা অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে৷ এদিনের প্রতিবাদী সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আই পি এফ টি কমিটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ এছাড়াও ছিলেন আই ডব্লিও এফ টি কমিটির রাজ্য কমিটির যশোদা জমাতিয়া সহ সিন্দু কুমার জমাতিয়া৷ এদিন শত শত আই পি এফ টি কর্মী সমর্থকরা ২৩ শে আগষ্টের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৈদু বাজারে মিছিল সংগঠিত করে৷ পরে বাজারে এসে জড়ো হয়ে সভা অনুষ্ঠিত হয়৷ সভাতে বক্তব্য রাখতে গিয়ে মেবার কুমার জমাতিয়া বলেন, আই পি এফটি কর্মী সমর্থকদের হামলা একটা পূর্ব পরিকল্পিত সিপিআইএম এর একটি চাল৷ এছাড়া সভাতে বক্তব্য রাখেন রাজ্যে আই পি এফটি মহিলা সংঘটনের যশোদা জমাতিয়া, রাজ্যে অর্গানাইজ কমিটির সম্পাদক সিন্দু কুমার জমাতিয়া সহ আরো অনেকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top