News Flash

Image

বঙাইগাঁওয়ে ডিমা হাসাও পুলিশের অভিযান, গ্রেফতার চার কয়লা ব্যবসায়ী

হাফলং (অসম), ২২ জুলাই (হি.স.) : ডিমা হাসাও পুলিশ এক অভিযান চালিয়ে বঙাইগাঁও থেকে চার কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগে ডিমা হাসাও পুলিশ অভিযান চালিয়ে এই চার কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চার কয়লা ব্যবসায়ী হচ্ছে আজাদুহ হুসেন, মফিদুল ইসলাম, আব্দুল মতলিব ও আব্দুর রহমান।

উমরাংসো পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে যোগীগোপার কয়লা ব্যবসায়ী ফজল হককে জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগে উমরাংসো পুলিশ প্রথমে গ্রেফতার করে এবং ফজল হককে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যে তথ্য লাভ করে এই তথ্যের ভিত্তিতে ডিমা হাসাও পুলিশ বঙাইগাঁও পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে বঙাইগাঁও থেকে এই চার কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করে উমরাংসো নিয়ে আসে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যোগীগোপার ফজল হক নামের কয়লা ব্যবসায়ী দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলার উমরাংসো থেকে কয়লা পরিবহণ করে আসছিল আর এই ফজল হক বঙাইগাঁওয়ের এই চার কয়লা ব্যবসায়ীকে নকল জিএসটি চালান একমাস আগে সরবরাহ করেছিল উমরাংসো থেকে কয়লা পরিবহণ করার জন্য। আর এই অভিযোগের ভিত্তিতে অবশেষে সোমবার বঙাইগাও থেকে চার কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিমা হাসাও জেলার উমরাংসো থানায় নিয়ে আসে পুলিশ।

বর্তমানে জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগে চার কয়লা ব্যবসায়ীকে এখন উমরাংসো পুলিশের জিম্মায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top