News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধর্মনগরে ৫০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার পাথারকা‌ন্দির যুবক, বাজেয়াপ্ত থার গা‌ড়ি ও পালসার বাইক
Image

ধর্মনগরে ৫০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার পাথারকা‌ন্দির যুবক, বাজেয়াপ্ত থার গা‌ড়ি ও পালসার বাইক

পাথারকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : আজ সোমবার বিকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে পাথারকান্দি (অসম) থানাধীন আসিমগঞ্জের বাসিন্দা জনৈক সিরাজ উদ্দিনের ছেলে জবরুল হককে। তবে জবরুলের এক সঙ্গী পলিয়ে গা ঢাকা দেওয়ায় পুলিশ তাকে পাকড়াও করতে পারেনি। মাদক পাচারে ব্যবহৃত একটি মাহিন্দ্র থার এবং এক‌টি পালসার মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন তথ্যে ভিত্তিতে পুলিশের দল ধর্মনগরের নয়াপাড়া রো‌ডে গীতা ভব‌নের পা‌শে অভিযান চা‌লি‌য়ে এই সাফল্য পেয়েছে। জবরুলের হেফাজত থেকে দশ হাজার নি‌ষিদ্ধ ইয়াবা ট‌্যাব‌লেট বা‌জেয়াপ্ত হয়েছে। এগুলির কা‌লোবাজারি মুল‌্য ৫০ লক্ষ টাকার বেশি হ‌বে, জা‌নি‌য়ে‌ছেন পুলিশ সুপার।

তিনি জানান, ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তাকে তাঁরা জেরা শুরু কর‌ছেন, জানান পু‌লিশ সুপার।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top