News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে সিপিএমের বিরুদ্ধে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে ঃ বিজন ধর
Image

২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে সিপিএমের বিরুদ্ধে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ২৩ আগস্ট আগরতলা শহরে আইপিএফটির মিছিল ও সভাকে কেন্দ্র করে CPIMহিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপানোউতর তুঙ্গে উঠেছে৷ এই ঘটনার দায় এক পক্ষ অপর পক্ষের উপর চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব অস্বীকার করার চেষ্টা করে চলেছে৷ ঐদিনের ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছিলেন৷ কয়েকটি যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছিল৷ রাজধানী আগরতলা শহরে এধরনের উন্মত্ততা রাজধানীবাসী প্রত্যক্ষ করে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন৷ ২৩ আগস্টের ঘটনা সিপিএমের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র৷ সিপিআইএম রাজ্য সম্পাদক তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণের এই দাবি খারিজ করে দিয়েছেন৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই বিধায়ক সুদীপ রায় বর্মণ এধরনের মন্তব্য করেছেন বলে তিনি অভিযোগ করেন৷ ২৩ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আলোড়িত হয়ে উঠেছে৷ সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণ যেসব অভিযোগ করেছেন সেগুলো অবাস্তব ও ভিত্তিহীন৷ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আসন্ন নির্বাচনে আইপিএফটির সঙ্গে আঁতাত করতেই এধরনের প্রতিযোগিতায় নেমেছেন বলে বিজনবাবু অভিযোগ করেন৷ তাদের এধরনের দূরভিসন্ধি সম্পর্কে রাজ্যের শান্তিকামী জনগণকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে৷
গত ২৩ আগস্ট রাজধানী আগরতলা শহরে যে নগ্ণ ঘটনা সংগঠিত হয়েছে তা রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার এক অপপ্রয়াস বলে তিনি উল্লেখ করেন৷ এবিষয়ে রাজ্যের শান্তিকামী জাতি উপজাতি উভয় অংশের জনগণকে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রাজধানী আগরতলা শহরের শান্তিকামী জনগণ যেভাবে ২৩ আগস্টের ঘটনাকে সামাল দিতে প্রচেষ্টা করেছেন তা শান্তি সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধনকে আরো সমৃদ্ধ করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top