News Flash

Image

ফের বাইক চুরির ঘটনা উত্তরজেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জুলাই: কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় ফের সক্রিয় বাইক চোর। ঘটনা ধর্মনগর জোর কালভার্ট এলাকায়।
ঘটনার বিবরণের প্রকাশ, শনিবার রাতে ডুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলমাস উদ্দিন তার ১৫০ সিসির পালসার বাইক দিয়ে তার ভাগ্নেকে পান কিনতে পাঠায়।  সে ডুপিরবন্দ নিজ বাড়িতে বাইক নিয়ে পান নেওয়ার জন্য আসে। বাইকটি ধর্মনগর জোর কালভার্ট এলাকায়  রেখে, অন্য এক বন্ধুর বাইকে করে বটরসী বাজারে পান নেওয়ার জন্য চলে যায় । ১০ মিনিটের মাথায় বটরসি বাজার থেকে জোর কালভার্ট গিয়ে দেখতে পায় তার বাইকটি যথাস্থানে নেই। সঙ্গে সঙ্গে আশপাশ এলাকায় খুঁজাখুঁজি করে কোন কিনারা না করতে পেরে সে  ধর্মনগর থানায় গোটা বিষয়  অবগত করে।

ধর্মনগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।  বিগত তিন মাস পূর্বে ধর্মনগর থানা এলাকায় প্রতিনিয়ত বাইক চুরি শুরু হয়েছিল। ধর্মনগর থানার পুলিশ দিশেহারা  হচ্ছিল বাইক চুরি রুখতে। অবশেষে এক দুজন চোরকে আটক করে সেই বাইক চুরির ঘটনা সামাল দেয় । কিন্তূ গতকাল পুনরায় এ ধরনের চুরির ঘটনা ঘটায় পুলিশ চিন্তায় রয়েছে পুনরায় বাইক চুরির নতুন কোন দল গঠন করলো নাকি চোরের দল।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top