News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশ থেকে তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে মেঘালয়, অসম এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছে
Image

বাংলাদেশ থেকে তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে মেঘালয়, অসম এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছে

গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে সহিংস আন্দোলনের জেরে আটক তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে মেঘালয়, অসম এবং ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে প্রায় ১৯০, ত্রিপুরা সীমান্ত দিয়ে ১৫০ এবং অসমের করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে ৪৮ জন শিক্ষার্থীকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, রাজ্যের ৪০ জন নাগরিক, অধিকাংশ মেডিক্যাল ছাত্রকে আজ ঢাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা আগরতলার সোনামুড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে শিলংয়ের দিকে অগ্রসর হয়েছেন। তিনি বলেন, ‘রাজ্য সরকার আমাদের ছাত্রদের ফিরিয়ে আনতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং মেডিক্যাল কলেজগুলির সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। আগরতলায় বাসগুলিকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে আমাদের ছাত্রদের নিরাপদে বাড়িতে নিয়ে আসতে।’

মুখ্যমন্ত্রী সাংমা জানিয়েছেন, ইস্টার্ন মেডিক্যাল কলেজের ৩৬ জন ছাত্র এখনও সহিংসতা প্রভাবিত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস (আইপিএস) জানান, প্রতিবেশী দেশে ছাত্র বিক্ষোভ সহিংসতায় রূপান্তরিত হওয়ার পর বাংলাদেশ থেকে বিভিন্ন সমন্বিত চেকপোস্টের মাধ্যমে আজ শনিবার বিকাল চারটা পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী ত্রিপুরায় প্রবেশ করেছেন।

বিএসএফ-এর আইজি  জানিয়েছেন, বাংলাদেশে চলমান অস্থিরতার দরুন ভারতীয় শিক্ষার্থীরা ত্রিপুরার বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। তাঁদের অধিকাংশ মেঘালয় এবং অসমের বাসিন্দা। তিনি জানান, ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা অশেষ সহযোগিতা করছেন।

এদিকে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব জানান, গতকাল এবং আজ মোট ৪৮ জনকে সুস্থ শরীরে সুতারকান্দি সীমান্ত দিয়ে নিয়ে আসা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top