News Flash

Image

বজালিতে বিপুল পরিমাণের অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত

বরপেটা (অসম), ২০ জুলাই (হি.স.) : বরপেটা জেলার অন্তর্গত বজালিতে বিপুল পরিমাণের অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত করেছেন জেলার আবগারি দফতরের আধিকারিকরা।

আজ শনিবার বজালির ভবানীপুরে আবগারি দফতর এক অভিযান চালিয়েছে। অভিযানে দীৰ্ঘদিন ধরে চলমান অবৈধ বিলাতি মদের ব্যবসা উৎখাত করা হয়েছে। এদিন ভবানীপুর চকে অবস্থিত এইচডি ফ্যামিলি ধাবায় আবগারি কর্তারা অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছেন চোরাচালানের জন্য মজুত বিলাতি মদের বেশ কয়েকটি কার্টুন।

সামনে ফেমিলি রেস্টুরেন্টের সাইনবোর্ড টাঙিয়ে পেছনে অবৈধ মদের ব্যবসায়ী জনৈক দিগন্ত কলিতাকে গ্রেফতার করা হয়েছে। দিগন্ত কলিতাকে জেলা আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top