News Flash

Image

পাথারকান্দিতে ভারী শিল্পোদ্যোগ স্থাপনের অনুমোদন কেন্দ্রের, বরাদ্দ অর্থ

পাথারকান্দি (অসম), ১৯ জুলাই (হি.স.) : দীর্ঘ প্ৰতীক্ষার পর অবশেষে পাথারকান্দিতে ভারী শিল্পোদ্যোগ স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে হেভি ইন্ডাস্ট্ৰি এস্টেট স্থাপনের জন্য ১৮.৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক।

আজ শুক্রবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই খবর জানিয়েছেন। তিনি জানান, গতকাল কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রালয়ের অধীন সিকিম প্রকল্পের এমএসএমএস-এর প্রচারের অধীন অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির সেপেনজুরিতে ভারী শিল্পোদ্যোগ (হেভি ইন্ডাস্ট্ৰি এস্টেট) স্থাপনের জন্য ১৮.৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, এর আগে তিনি তাঁর নির্বাচনী ক্ষেত্র পাথারকান্দিতে একটি শিল্পোদ্যোগ স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পেশ করেছিলেন। সে অনুযায়ী ১৬৫ বিঘা জমি সরকারের কাছে হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় সরকার কর্তৃক ভারী এই শিল্পোদ্যোগ স্থাপনের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে এখন থেকেই কর্মসংস্থানের স্বপ্ন পূরণের আশা জেগে উঠেছে স্থানীয় বেকারদের মধ্যে।

তিনি বলেন, এখানে ভারী শিল্পোদ্যোগ স্থাপনে আগামীদিনে একদিকে যেমন করিমগঞ্জ জেলার পাঁচ থেকে সাত হাজার বেকারের কর্মসংস্থান হবে, অন্যদিকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও এই শিল্পোদ্যোগ নিঃসন্দেহে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করবে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top