News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত দুই, আহত অন্তত ২০
Image

(আপডেট) গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত দুই, আহত অন্তত ২০

গোন্ডা, ১৮ জুলাই (হি. স.): জুন মাসের পর ফের জুলাইতে রেল দুর্ঘটনা। উত্তরবঙ্গের পর এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। জানা গেছে, একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন। একথা জানিয়েছেন গোন্ডার জেলাশাসক নেহা শর্মা। তিনি আরও জানান, আহতরা চিকিৎসাধীন। যাত্রীদের বিশেষ ট্রেনে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, ১০-১২টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top