News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট )ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, দুইজনের মৃত্যু, উদ্ধারকার্য শুরু
Image

(আপডেট )ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, দুইজনের মৃত্যু, উদ্ধারকার্য শুরু

মালিগাঁও 18 জুলাই: প্রায় ২:৩৭ মিনিট নাগাদ উত্তর-পূর্ব রেলওয়ের আওতাধীন কেএম ৬৩৮/১৯-এ গোন্ডা জং স্টেশনের কাছে ১৫৯০৪ চণ্ডীগড় – ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ফলে নিম্নলিখিত ট্রেনগুলি ডাইভার্ট রুট দিয়ে চালানো হচ্ছে। 

সেগুলিগুলো হল, ১৫৭০৭ কাটিহার-অমৃতসর অম্রপালি এক্সপেস, ১৫৬০৩ গুয়াহাটি – জম্মুতাভি অমরনাথ এক্সপ্রেস, এবং ১৫৯১০ লালগড় – ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস।

উত্তর-পূর্ব রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, লাইনচ্যুত হওয়ার ফলে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু এবং ৮ জন আহত হয়েছে। লাইনচ্যুত ট্রেনের আটকে পড়া যাত্রীদের বাসে করে গোন্ডার কাছে মানকাপুর স্টেশনে নিয়ে আসা হচ্ছে। তাদের জন্য মানকাপুর থেকে ডিব্রুগড় পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং পথে স্টপেজ রয়েছে।

এদিকে, উত্তর পূর্ব রেলওয়ের সিপিআরও পঙ্কজ সিং বলেছেন, রেলওয়ের মেডিকেল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তাছাড়া, হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এই দূর্গটনাটি দুপুরে ঘটেছে। প্রাথমিক হিসাবে তথ্য, ৪-৫টি কোচ লাইনচ্যুত হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top