News Flash

  • Home
  • দিনের খবর
  • পটাশপুরে মহিলা সবজি বিক্রেতার গলাকাটা দেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

পটাশপুরে মহিলা সবজি বিক্রেতার গলাকাটা দেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কাঁথি, ১৭ জুলাই (হি.স.) : পূর্ব মেদিনীপুরের পটাশপুরে  সবজি বিক্রেতার গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে প্রবল শোরগোল এলাকায় । বুধবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।মৃতার নাম আরতি জানা। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ায়। পেশায় সবজি বিক্রেতা তিনি । জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বুধবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের বাসিন্দারা নিজেরদের কাজে বের হন। তাঁরাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন আরতি দেবী। মনে করা হচ্ছে, টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেয় তাঁরা। তদন্তের স্বার্থে মহিলার পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top