News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজকের এই দিন জনজাতিদের ইতিহাস বর্ণনা করে: প্রদ্যুৎ
Image

আজকের এই দিন জনজাতিদের ইতিহাস বর্ণনা করে: প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এদিন সকালে চৌদ্দ দেবতার মন্দিরে পূজা দিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন জনজাতিদের কাছে। প্রাচীনকাল থেকে এই পুজো হয়ে আসছে। জনজাতিদের উৎসব খার্চি পূজা রাজ্যের এক ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের মাধ্যমে প্রমাণিত হয় ত্রিপুরার রাজারা জনজাতি ছিলেন। তাই জনজাতিদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে এই খার্চি পূজাই জনজাতিদের ইতিহাস বর্ণনা করে। জনজাতিরা ১০ – ১৫ আগে তৈরি হওয়া কোন সম্প্রদায় নয়। ত্রিপুরা রাজ্যের সঙ্গে জনজাতিরা বহু যুগ ধরে জড়িয়ে আছে। তাই তিনি নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত বলে জানান।

তিনি বলেন, চৌদ্দ দেবতার মন্দিরের যারা চন্তাই রয়েছেন তাদের জন্য ইতিমধ্যেই স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে চন্তাইদের আরো সুযোগ-সুবিধা প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top