News Flash

  • Home
  • দিনের খবর
  • ইচ্ছে ছিল পুলিশ হওয়া, চুঁচুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

ইচ্ছে ছিল পুলিশ হওয়া, চুঁচুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

হুগলি, ১৪ জুলাই (হি.স.): পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলি জেলার চুঁচুড়ার এক যুবকের। মৃতের নাম আকাশ সিং। ২২ বছরের যুবক চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনির বাসিন্দা। পরিবার জানিয়েছেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে প্রতিদিন সকালে আকাশ দৌড়োতে যেতেন চুঁচুড়া কৃষি খামার এলাকায়। চুঁচুড়া স্টেশনের কাছে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতর রয়েছে ওই খামার। রাস্তা ফাঁকা থাকে বলে জগিংয়ের জন্য আকাশেরা ওই জায়গা বেছে নেন।  রবিবার সকালেও দৌড়তে গিয়েছিলেন ওই যুবক। সঙ্গে ছিলেন সাগর বিশ্বাস নামে এক যুবক। শরীরচর্চা শেষে নলকূপের জলে স্নান করেন তাঁরা। কিন্তু, রবিবার নলকূপের পাইপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। বন্ধু বুঝতে পেরে রাস্তা থেকে টোটো ডেকে আনেন। এক কৃষক জমিতে কাজ করছিলেন। তাঁর সাহায্য নিয়ে বন্ধুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান সাগর। কিন্তু, চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে আকাশের।  

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top