News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে তিন কোটির পর উদ্ধার আরও ৩০ কোটি টাকার মাদকদ্রব্য, গ্রেফতার মোট তিন
Image

করিমগঞ্জে তিন কোটির পর উদ্ধার আরও ৩০ কোটি টাকার মাদকদ্রব্য, গ্রেফতার মোট তিন

করিমগঞ্জ (অসম), ১১ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে পুলিশ একদিনে মোট প্রায় ৩৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে। গতকাল বিকাল প্রায় চারটা নাগাদ বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা এলাকায় তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছিল। এর সঙ্গে গ্রেফতার করা হয় একজনকে। এদিনই রাতে রাতাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটের সঙ্গে দুই মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক-বিরোধী দুটি অভিযানের নেতৃত্ব দিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

আজ বৃহস্পতিবার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাতাবাড়ি থানা এলাকায় এএস ২৩ জেড ৬১৪৫ নম্বরের একটি জ্বালানি তেল পরিবাহী ট্যাংকারের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশিতে ট্যাংকারের ভিতর থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তাঁরা। 

তিনি জানান, ইয়াবা পরিবাহী ট্যাংকারটি মিজোরামের চাম্পাই থেকে রাতাবাড়ি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল৷ মাদক ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা যথাক্রমে নজমুল হুসেন এবং মুতলিব আলি। দুজনেই করিমগঞ্জ জেলার পাথরকান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে দুজনকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানান এসপি দাস।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাস আরও জানান, এর আগে অন্য এক গোপন সূত্রের ভিত্তিতে গতকাল (বুধবার) বিকাল প্রায় চারটা নাগাদ বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গার মালুয়া এলাকায় পিআইসিপি-র অধীন জালালপুরে ৩৭ নম্বর জাতীয় সড়কে শেঠি মিলের কাছে অভিযান চালিয়েছিলেন তাঁরা। অভিযানে ২,০০০টি ট্যাবলেট ভরতি চারটি প্যাকেট থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসপি দাস জানান, বদরপুরে পরিচালিত অভিযানে স্থানীয় সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং স্বনামধন্য স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গতরাতে রাতাবাড়িতে পরিচালিত অভিযানেও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষী রেখে ভিডিও করে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। দুটি অভিযান নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মোবাইল ফোন এবং ই-সাক্ষ্য অ্যাপের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হয়েছে, জানান পুলিশ সুপার পার্থসারথি দাস।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top