News Flash

  • Home
  • দেশ
  • ঢোলাহাটে চোর সন্দেহে থানায় বেধড়ক মারধর; মৃত্যু যুবকের, অভিযুক্ত পুলিশ
Image

ঢোলাহাটে চোর সন্দেহে থানায় বেধড়ক মারধর; মৃত্যু যুবকের, অভিযুক্ত পুলিশ

ঢোলাহাট, ৯ জুলাই (হি.স.): চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম আবু সিদ্দিক হালদার (২২ )। মৃত যুবক দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তির সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গত ৩০ জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়।   এরপর পয়লা জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। কিন্তু গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার রাত দশটা নাগাদ সেখানেই যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় যুবকের কোন শারীরিক সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top