কিভ, ৯ জুলাই (হি.স.): রুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে নিজের বন্ধুও আখ্যা দিয়েছেন মোদী। আর তাতেই হতাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। মঙ্গলবার জেলেনস্কি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পুতিনকে মোদীর আলিঙ্গন সত্যিই বিরাট হতাশার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট করেছেন, “আজ ইউক্রেনে, রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৩৭ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এমনই একটি দিনে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একজন নেতাকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করা সত্যি হতাশার এবং শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে ধ্বংসাত্মক আঘাত।”

“বিরাট হতাশা”, পুতিনকে মোদীর আলিঙ্গনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ইউক্রেনের জেলেনস্কির
Tags:
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…


















