ডোমকল, ৭ জুলাই (হি. স.) : ডোমকলের গোবিন্দপুর এলাকায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। মৃতের নাম আলি হোসেন। তাঁর বাড়ি ডোমকলের গোবিন্দপুর এলাকায়।
জানা গিয়েছে, আল হোসেন নিজেরই ট্রাকে তিল লোড করার জন্য দুপুর নাগাদ গাবতলা এলাকায় আসে। সেই সময় তিল রোডের কাজ চলছিল। আলী হোসেন নিজেই ট্রাকের উপরে ওই তিলের বস্তা ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছিলেন। কিন্তু তার উপরেই ছিল বিদ্যুৎ এর তার। অসাবধানতাবশত কাজ করাই ওই বিদুৎ-এর তারের স্পর্শ হয় আলির দেহের সঙ্গে।
এরপরই লরির উপর থেকেই নিচে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।



















